সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে খনি ধস, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়েতে একটি খনি ধসে পড়ার ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৫ জন আটকা পড়েছেন।

আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞায় আরও ১০০ কর্মকর্তা

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে দেশটির পশ্চিমে চেগুতুতে বে হর্স সোনার খনি ধসে ৩০ জনেরও বেশি লোক আটকা পড়ে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার পর ১৩ জন খনি শ্রমিক পালাতে সক্ষম হয়েছে বা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : নিউইয়র্কে বন্যা, জরুরি অবস্থা জারি

যারা আটকা পড়েছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে টেলিভিশন চ্যানেল জেডবিসির এক খবরে জানানো হয়। কী কারণে ওই খনিতে ধস হয়েছে তা এখনো জানা যায়নি।

জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশন বলছে, সংস্থাটির প্রধান এবং চেগুতু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। সেখানে আসলেই কী ঘটেছে তা জানার জন্য তদন্ত শুরু হবে।

আরও পড়ুন : পাকিস্তানে বোমা হামলায় ৫২ প্রাণহানি

প্রসঙ্গত, জিম্বাবুয়েতে প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনা ঘটে। দেশটিতে সোনা, প্ল্যাটিনাম এবং হীরার বিশাল মজুত রয়েছে। কিন্তু বিভিন্ন খনিতে নিরাপত্তার মানগুলো সেভাবে মেনে চলা হয় না। সে কারণেই এ ধরনের দুর্ঘটনায় প্রায়ই শ্রমিকদের মৃত্যু হচ্ছে।

এর আগে ২০১৯ সালে মধ্যাঞ্চলে অবস্থিত কডোমা শহরের কাছে সিলভার মুন অ্যান্ড ক্রিকেট খনিতে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা