ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ঢাকায় দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকায় নিযুক্ত সকল বিদেশি দূতাবাসে কর্মরতদের নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের কূটনৈতিক কর্মীদের সুরক্ষা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন অনুসারে, অবশ্যই প্রতিটি দেশকে সমস্ত কূটনৈতিক মিশনের সুরক্ষা নিশ্চিতের জন্য বাধকতা বজায় রাখতে হবে এবং মিশন কর্মীদের ওপর যে কোনো আক্রমণ রোধে পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম, বাস চলাচল বন্ধ

মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে তার সম্পর্ককে মূল্য দেয়। আশা করি, আমাদেরসহ বাংলাদেশে থাকা সব বিদেশি মিশনের কর্মীদের নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ও দূতাবাসে কর্মরতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: দেশে ফিরলেন সেনাপ্রধান

ম্যাথিউ মিলার বলেন, আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও রাজনৈতিক বিরোধীদলের সদস্যদের বিরুদ্ধে আমরা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিয়েছি, যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কেলেঙ্কারির জন্য দায়ী বলে আমরা বিশ্বাস করি।

যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসানীতি আরও স্পষ্ট করে তিনি বলেন, ভিসানীতি নির্দিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নয়। বাংলাদেশের যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে, যাকে আমরা মনে করবো গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করার কাজে জড়িত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা