সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে পর্যটকের সংখ্যায় ২য় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালে ভারতে বিদেশি পর্যটকের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ভারী বৃষ্টি ও বন্যা, নিহত ১১

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানায় ভারতের পর্যটন মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ২০২২ সালে ভারতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের শীর্ষ তিন উৎস ছিল যুক্তরাষ্ট্র (২২ দশমিক ১৯ শতাংশ), বাংলাদেশ (২০ দশমিক ২৯ শতাংশ) ও যুক্তরাজ্য (৯ দশমিক ৯৮ শতাংশ)।

আরও পড়ুন : আটকে পড়া নভোচারীরা ফিরলেন

তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া (৫ দশমিক ৯৬ শতাংশ), কানাডা (৪ দশমিক ৪৮ শতাংশ), শ্রীলঙ্কা (২ দশমিক ৮ শতাংশ), নেপাল (২ দশমিক ১৯ শতাংশ), জার্মানি (২ দশমিক ০১ শতাংশ), সিঙ্গাপুর (১ দশমিক ৮৯ শতাংশ) এবং মালয়েশিয়া (১ দশমিক ৮৮ শতাংশ)।

এর বাইরে ফ্রান্স থেকে ১ দশমিক ৭৯ শতাংশ, রাশিয়া থেকে ১ দশমিক ৫৪ শতাংশ, মালদ্বীপ থেকে ১ দশমিক ১৪ শতাংশ, পর্তুগাল ১ দশমিক ১০ শতাংশ এবং ইতালি থেকে ০.৯৭ শতাংশ পর্যটক পেয়েছে ভারত।

আরও পড়ুন : আ’লীগ না থাকলে দেশ অন্ধকারে যাবে

করোনা মহামারির আগে ২০১৯ সালে ১ কোটি ৯ লাখ ৩০ হাজার বিদেশি পর্যটক পেয়েছিল ভারত। ২০২১ সালে এর সংখ্যা ছিল মাত্র ১৫ লাখ ২৭ হাজার। তবে ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে ৬১ লাখ ৯১ হাজারে পৌঁছেছে। গত এপ্রিলে ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিশান রেড্ডি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা