সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে দুই ইসরায়েলি বাবা ও ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হামলাকারী ফিলিস্তিনি নাগরিক।

আরও পড়ুন : ১৫তম ব্রিকস সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোববার (২০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের হুওয়ারা গ্রামের কাছে একটি কারওয়াশে গুলি চালানোর এই ঘটনা ঘটে। বন্দুকধারী পায়ে হেঁটে এগিয়ে এসে হ্যান্ডগান দিয়ে গুলি চালায় বলে জানা গেছে।

আরও পড়ুন : ইংল্যান্ডকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, নিহত বাবার বয়স ৬০ বছর এবং ছেলের বয়স ২৮ বছর। হামলার পর বাবা-ছেলে দু’জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। নিহত দু’জনই দক্ষিণ ইসরায়েলের অ্যাশদোদের বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

ইসরায়েলি গণমাধ্যম বলছে, তারা তাদের গাড়ি ঠিক করতে পশ্চিম তীরে এসেছিল এবং হুওয়ারায় কয়েক ঘণ্টা অবস্থান করেছিলেন। হামলা চালানোর আগে আক্রমণকারী তাদের সাথে অল্প কিছু কথা বলেছিল। সম্ভবত তারা ইহুদি ইসরায়েলি কিনা তা পরীক্ষা করার জন্য তারা কিছু কথা বলে এবং পরে ফাঁকা জায়গায় তাদের ওপর গুলিবর্ষণ করে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ২১৩৪

বিবিসি জানিয়েছে, হামলা চালাতে ব্যবহৃত অস্ত্রটি কাছাকাছি একটি মাঠে পাওয়া গেছে এবং সন্দেহভাজন ব্যক্তি এখনও ওই এলাকায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী কাছাকাছি অবরোধ আরোপ করেছে এবং বন্দুকধারীর খোঁজে তল্লাশি শুরু করেছে। এছাড়া প্রতিশোধমূলক হামলার জন্যও সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ প্রাণঘাতী এই হামলার প্রশংসা করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা