ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় এক শিশুসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৬

এছাড়া শিশুসহ আরও কমপক্ষে ১৪৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকালে হামলার এ ঘটনা ঘটে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে জঙ্গি হামলা, নিহত ১১

হতাহতদের মধ্যে এমন ব্যক্তিও ছিলেন, যারা গির্জায় ছুটি উদযাপন করছিলেন। এ হামলায় একটি চত্বর ও একটি বিশ্ববিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেলারুশের সাথে ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চেরনিহিভ শহরটি।

সুইডেন সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার ভাষণে বলেছেন, এ হামলায় সব মিলিয়ে ১৪৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জন শিশু। আহতদের মধ্যে ১৫ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া নিহত ৭ জনের মধ্যে শিশুটির নাম সোফিয়া।

আরও পড়ুন: ভারতে সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

রেকর্ড করা ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, আমি নিশ্চিত, আমাদের সৈন্যরা রাশিয়ার এ সন্ত্রাসী হামলার কড়া এবং তীব্র জবাব দেবে, একটি সমুচিত জবাব দেবে।

এদিকে টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ মূলত রাশিয়ার ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।

আরও পড়ুন: ইমরানকে বিষপ্রয়োগ করা হতে পারে!

এ কারণে যতদিন ইউক্রেনে নিষ্ঠুর শক্তি ক্ষমতাসীন থাকবে, ততদিন পর্যন্ত এ যুদ্ধ চলবে। ফলে এ সংঘাত বছরের পর বছর, এমনকি কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে।

মেদভেদেভ আরও বলেন, রাশিয়ার অস্তিত্বের সাথে এ যুদ্ধ সরাসরি সম্পর্কিত। আমাদের সামনে আর কোনো পথ নেই।

আমরা যদি তাদের ষড়যন্ত্র ও নিষ্ঠুর পরিকল্পনা ধ্বংস করতে না পারি, সেক্ষেত্রে পশ্চিম ঐক্যবদ্ধভাবে রাশিয়াকে টুকরো টুকরো করবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা