ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
নিকারাগুয়ায় গণতন্ত্র বাধাগ্রস্ত করা

১০০ ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য-আমেরিকার দেশ নিকারাগুয়ায় গণতন্ত্র বাধাগ্রস্ত করা ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকায় ১০০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

শনিবার (১৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর শাসনামলে নিকারাগুয়ানদের মানবাধিকার সীমিত করার সাথে ওই ১০০ কর্মকর্তা জড়িত।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, নাগরিক স্বাধীনতার ওপর নির্বিচার আক্রমণের ঘটনায় ওর্তেগা-মুরিলো প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে জঙ্গি হামলা, নিহত ১১

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই কর্মকর্তারা সুশীল সমাজের সংস্থাগুলোকে দমন, নাগরিক পরিসর বন্ধ করার প্রচেষ্টায় অংশ নিয়েছিলেন।

তারা অন্যায়ভাবে সরকারের সমালোচকদের আটক করেছেন। আটককৃতদের মধ্যে দেশটির সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বিশপ রোলান্ডো আলভারেজও রয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের মতে, ওর্তেগার শাসনামলে একাধিক ক্যাথলিক রেডিও স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের মানবাধিকার লঙ্ঘন ও রেডিও স্টেশন বন্ধ করে দেওয়ার সমালোচনা করায় গত বছর দেশটিতে আলভারেজসহ একাধিক পুরোহিতকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৬

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সরকারি কর্মকাণ্ডে বাধা, সরকারের কাজের অবমূল্যায়ন, মিথ্যা তথ্য ছড়ানো এবং অবাধ্যতার দায়ে গত বছরের ফেব্রুয়ারিতে আলভারেজকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ওই সময় তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসনে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এমনকি তার নিকারাগুয়ান নাগরিকত্বও বাতিল করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আমরা নিকারাগুয়ার সরকারের প্রতি নিঃশর্ত ও অবিলম্বে বিশপ আলভারেজ এবং অন্যায়ভাবে আটক সকল বন্দিকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন: ভারতে সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

নিকারাগুয়ার সরকার দেশটিতে জেসুইট-পরিচালিত বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়কে বাজেয়াপ্ত ঘোষণা করেছে। ওই বিশ্ববিদ্যালয়কে ‘সন্ত্রাসের কেন্দ্র’ আখ্যা দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে; যা দেশটির ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সরকারের সর্বশেষ হুমকিমূলক পদক্ষেপ বলে মনে করা হয়। নিকারাগুয়ার সরকারের এমন পদক্ষেপের কয়েকদিন পরই মার্কিন এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

২০২১ সালের নির্বাচনে দেশটিতে টানা চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার আগে ড্যানিয়েল ওর্তেগা কয়েক ডজন বিরোধীদলীয় নেতাকে কারাগারে পাঠান। দেশটির বিরোধীদলীয় অনেক নেতা ও সরকারের সমালোচক ওই নির্বাচনকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার

২০২২ সালের শুরুর দিকে ড্যানিয়েল ওর্তেগার প্রেসিডেন্টের শপথগ্রহণের আগ মুহূর্তে নিকারাগুয়ার ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন অর্থবিভাগ।

একই সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনী, টেলিকম এবং খনি খাতের সাথে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদও জব্দ করা হয়।

২০২১ সালে নিকারাগুয়ার রাজনীতি ও বিচার ব্যবস্থার সাথে জড়িত ১০০ জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই নিষেধাজ্ঞার কবলে পড়েন নিকারাগুয়ার সংসদ জাতীয় পরিষদের কিছু সদস্য, বিচারক এবং তাদের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: ইমরানকে বিষপ্রয়োগ করা হতে পারে!

চলতি বছরের গত ১৯ জুলাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিতে জড়িত থাকার দায়ে মধ্য আমেরিকার চারটি দেশের ৩৯ জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

তাদের মধ্যে নিকারাগুয়ারও ১৩ জন ছিলেন। এছাড়া বাকিরা হলেন গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন এবং এল সালভাদরের ছয়জন।

আরও পড়ুন: বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম

আমেরিকান পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার আওতায় আসা চিহ্নিত বিদেশি এই ব্যক্তিরা মার্কিন ভিসাপ্রাপ্তিতে ও দেশটিতে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, ইতিমধ্যে তাদের নামে কোনও ভিসা থাকলে তা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার ও অন্য কোনও বৈধ ভিসা বা প্রবেশের নথিপত্রও বাতিল করা হবে। সূত্র: এপি, দ্য হিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা