সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর একটি ভবনে আঘাত হেনেছে ইউক্রেনের সামরিক বাহিনীর ড্রোন। এতে ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটিতে এসময় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া আগেও বেশ কয়েকবার মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটে। (খবর আল-জাজিরার)।

আরও পড়ুন: পাকিস্তানে গির্জায় হামলা, গ্রেফতার ১৪৬

শুক্রবার (১৮ আগস্ট) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামের মেসেজিং অ্যাপে জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভোরে একটি ড্রোনকে গুলি করে ভূ-পাতিত করে দেয়। এর ধ্বংসাবশেষ পরে শহরের এক্সপো সেন্টারে গিয়ে পড়ে।

এক্সপো সেন্টারটি ক্রেমলিন থেকে ৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। এটি বড় প্রদর্শনীর জন্য ব্যবহার করা হয়।

রাশিয়ান মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শহরের আকাশচুম্বী ভবনগুলোর পাশে ঘন ধোঁয়া উড়ছে।

আরও পড়ুন: কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেন স্থানীয় সময় ভোর ৪টার দিকে ড্রোন হামলা চালায়।

মন্ত্রণালয় আরো বলছে, মস্কোর ক্রাসনোপ্রেসনেনস্কায়া বাঁধ এলাকায় ড্রোনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সংস্পর্শে আসার পরে পথ পরিবর্তন করে ও একটি অনাবাসিক ভবনে গিয়ে পড়ে।

মস্কোর মেয়র জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং জরুরি সার্ভিসগুলো ঘটনাস্থলে রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা