ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতের অ্যাপাচি তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক: উপমহাদেশের পরাশক্তিধর ভারতের সেনাবাহিনীকে অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের কারখানায় উৎপাদন শুরু হয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১০

বুধবার (১৬ আগস্ট) নির্মাতা সংস্থা বোয়িংয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

২০২০ সালে ছয়টি অ্যাপাচি এএইচ-৬৪ই কপ্টারের ক্রয়াদেশ দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সেগুলো সরবরাহের জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বোয়িং জানিয়েছে।

আগামী ২০২৪ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীকে হেলিকপ্টার সরবরাহ শুরু করার কথাও জানিয়েছে বোয়িং।

আরও পড়ুন: মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

২০১৯ সালে সমরাস্ত্র-সম্ভারকে শক্তিশালী করতে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত করা হয়েছিল আমেরিকার তৈরি অ্যাপাচি এএইচ-৬৪ই হেলিকপ্টার। এবার ‘আর্মি অ্যাভিয়েশন কোর’ও ওই কপ্টার পেতে চলেছে।

ভারতীয় সেনাবাহিনীর হাতে বর্তমানে রাশিয়ায় তৈরি সিরিজের হেলিকপ্টার রয়েছে। সেগুলোর পরিবর্তে এবার থেকে অ্যাপাচি এএইচ-৬৪ই হেলিকপ্টার কাজ করবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবরে জানা যায়।

২০১৫ সালে বোয়িংকে অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহের ক্রয়াদেশ দিয়েছিল ভারতীয় বিমানবাহিনী।

আরও পড়ুন: কেপ ভার্দেতে নৌকাডুবি, নিহত ৬০

ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা যায়, অ্যাপাচি এএইচ-৬৪ ই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৪ কিলোমিটার। লেজার-চালিত হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ৭০ মিলিমিটার রকেট, ৩০ মিলিমিটার স্বয়ংক্রিয় কামান রয়েছে।

আমেরিকায় তৈরি এই যুদ্ধ হেলিকপ্টার প্রয়োজনে মিনিটে ২৮০০ ফুট উচ্চতায় উঠে যেতে পারে। ভারতের পাশাপাশি আমেরিকা ও ইসরাইলের বিমানবাহিনী ওই হেলিকপ্টার ব্যবহার করে।

আরও পড়ুন: নাইজারে সন্ত্রাসী হামলায় ১৭ সেনা নিহত

প্রসঙ্গত, এই হেলিকপ্টারের ডিজিটাল ককপিট রয়েছে। শত্রুপক্ষকে নিশানা করে অ্যাপাচি মিনিটে ১২৮টি টার্গেটে গুলি ছুড়তে সক্ষম।

এতে রয়েছে হাইড্রো রকেট ছোড়ার ব্যবস্থা। এয়ার-টু-এয়ার স্ট্রিংগার ক্ষেপণাস্ত্র ছুড়তেও সক্ষম অ্যাপাচি। সূত্র : আনন্দবাজার পত্রিকা

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা