সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পোল্যান্ডকে পুতিনের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটোর সহায়তায় জোট গঠনের চেষ্টা করছে পোল্যান্ড। পোলিশরা ইউক্রেনে প্রবেশ করলে তাদের জায়গায় পুঁতে ফেলা হবে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে সংবিধান লঙ্ঘন

শুক্রবার (২১ জুলাই) রুশ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে এ কথা বলেন পুতিন।

তিনি অভিযোগ করেছেন, এই জোট ইউক্রেনের পশ্চিমাংশ এমনকি বেলারুশ দখল নেওয়ার চেষ্টা করতে পারে।

আরও পড়ুন : মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬

রুশ প্রেসিডেন্ট বলেন, কিয়েভের বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা প্রয়োজন করবে। এমনকি প্রয়োজনে তারা নিজ দেশের জনগণকেও বিক্রি করে দেবে এবং নিজেদের ভূখণ্ড বিদেশি প্রভুদের হাতে তুলে দেবে।

পুতিন বলেন, ‘পোলিশরা সম্ভবত ন্যাটোর আওতায় কোনো একটি জোট গঠনের চেষ্টা করছে। যাতে করে তারা সরাসরি ইউক্রেনে হস্তক্ষেপ করতে পারে এবং যাতে ইউক্রেনের একটি বড় অংশ তারা কেড়ে নিতে পারে। যেহেতু তারা বিশ্বাস করে যে, এটি তাদের ঐতিহাসিক অংশ। যা বর্তমানে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে অবস্থিত।’

আরও পড়ুন : বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারিশকিন বলেন, ওয়ারশ (পোল্যান্ডের রাজধানী) পরিকল্পনা করছে তাদের সেনা যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে ইউক্রেনের পশ্চিমাংশ দখল করে নেবে। তারা পোল্যান্ড-লিথুনিয়া-ইউক্রেন ইনিশিয়েটিভের আওতায় এই কাজ করতে পারে।

নারিশকিন আরও বলেন, পোল্যান্ডের কর্মকর্তার ক্রমেই বুঝতে পারছেন যে—ইউক্রেনের পরাজয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। যতই পশ্চিমা সহায়তা দেওয়া হোক না কেন, তা ইউক্রেনের পরাজয় রুখতে পারবে না।

আরও পড়ুন : আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮৯৬

এসভিআরের গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, ‘এমন জোট গঠনের একটাই উদ্দেশ্য হতে পারে তা হলো, ইউক্রেনের অঞ্চল দখল করে নেওয়া।’

এ সময় পুতিন পোল্যান্ডের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি বিষয়টি ঘটেই অর্থাৎ পোলিশরা যদি লভিভে কিংবা ইউক্রেনের অন্য কোনো অঞ্চলে প্রবেশ করে তবে তাদের জায়গায় পুঁতে ফেলা হবে এবং তারা সেখানেই চিরদিনের জন্য রয়ে যাবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা