ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বেলারুশে প্রবেশ করেছে ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশে প্রবেশ করেছে রাশিয়ার সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সেনারা। রাশিয়া থেকে এসব সেনা বেলারুশের ভূখণ্ডে এসেছেন বলে জানিয়েছে ইউক্রেনের বর্ডার গার্ড।

আরও পড়ুন : সৌদিতে নিহত ৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

দেশটির বর্ডার গার্ড আরো জানিয়েছে, রাশিয়ার থেকে বেলারুশে ওয়াগনারের কত সেনা প্রবেশ করেছেন; এখন সেটি বের করার চেষ্টা করছেন তারা।

একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) সকালে ওয়াগনারের ৬০টি যানের একটি বহর রাশিয়া থেকে বেলারুশে ঢুকেছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধানের বিরুদ্ধে গত ২৩ জুন বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ। এতে নেতৃত্ব দেন বাহিনীর প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। এ বিদ্রোহের পর প্রিগোজিনের সঙ্গে রাশিয়ার চুক্তি হয় ওয়াগনার সেনাদের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হতে হবে। অথবা তাদের বেলারুশে চলে যেতে হবে।

জুনে ওয়াগনারের সেই বিদ্রোহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাকে শঙ্কায় ফেলে দিয়েছিল। ওয়াগনার গ্রুপে যেসব সেনা আছেন তাদের অনেক আগে রাশিয়ার মূল সেনাবাহিনীতে কাজ করেছেন। এছাড়া এ বাহিনীতে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরাও রয়েছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ছয় মাসে ৩৭৭ বন্দুক হামলা

গত বছর ইউক্রেনে পুতিন বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনে সেনা পাঠান। ওই সময় তাদের সঙ্গে যোগ দেয় ওয়াগনার গ্রুপও। ইউক্রেনের দোনেৎস্কের বাখমুত শহর দখলে ওয়াগনার বড় ভূমিকা রাখে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ওয়াগনার জেলবন্দি অনেক আসামীকেও বাহিনীতে নিয়োগ দেয়।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে, ওয়াগনার বাহিনীর কিছু যোদ্ধা বেলারুশে দেশটির সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। এর সত্যতা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার ১৪ জুলাই টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দায়িত্বরত কর্মকর্তারা যুদ্ধক্ষেত্রে নিয়মকানুন এবং কৌশলগত দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নিয়েছে।’

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় বর্ষণ-বন্যায় নিহত ৭

বিবৃতিতে আরো বলা হয়, ওয়াগনারের প্রশিক্ষকদের মাধ্যমে বেলারুশের আসিপোভিচির কাছে আঞ্চলিক প্রতিরক্ষা সেনাদের ইউনিট প্রশিক্ষণ নিচ্ছে।

তবে প্রিগোজিন কোথায় এ বিষয়ে কিছু জানায়নি মিনস্ক। তার অবস্থান নিয়ে এখনো ধোঁয়াশাই রয়ে গেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা