ট্রাম্পের সাবেক উপদেষ্টা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার
আন্তর্জাতিক

ট্রাম্পের সাবেক উপদেষ্টা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মেক্সিকো সীমান্তে দেয়ালের তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি

বৃহস্পতিবার (২০ আগস্ট) ব্যাননের সঙ্গে আরও তিনজন ব্রায়ান, এন্ড্রু এবং টিমোথিকেও গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন বিচারবিভাগ বলেছে, তারা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার তহবিল জোগাড়ের জন্য চালানো এক প্রচারাভিযানে দাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নিয়েছিলেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই তহবিল সংগ্রহের উদ্দেশে শুরু হয় ‘উই বিল্ড দ্য ওয়াল’স ক্যাম্পেইন। এতে অর্থ উঠেছিল ২ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে লাখখানেক ডলার তিনি ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন। অন্যদিকে, ব্রায়ান গোপনে ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন সাড়ে ৩ লাখ ডলার

ম্যানহাটেনের ফেডারেল কোর্টে তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ব্যাননসহ বাকীরা মেক্সিকো সীমান্তে দেয়ার তোলার জন্য তহবিল জোগাড় করা এবং শতভাগ অর্থ দেয়াল নির্মাণে ব্যয় হওয়ার কথা বললেও ধোঁকা দিয়ে সে অর্থ নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছেন।

৪ জনের বিরুদ্ধে তহবিল জালিয়াতি ছাড়াও অর্থ পাচারের চক্রান্ত করার অভিযোগ আছে। দোষী সাব্যস্ত হলে এ দুই অভিযোগেই তাদের সর্বোচ্চ ২০ বছর করে কারাদণ্ড হতে পারে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা