ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের পরিসর আরও বিস্তৃত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে এপি জানিয়েছে, একজনের মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্ব সান ফ্রান্সিসকোর বে এলাকার সোলানো কাউন্টিতে। তিনজনের মৃত্যু হয়েছে নাপা কাউন্টিতে। আর একজন উদ্ধারকারী হেলিকপ্টারের পাইলট।

এ ছাড়া ৩০ জনের বেশি দাবানল কর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যাটা এখনো জানা যায়নি।

কর্তৃপক্ষের বরাত দিয়ে এপি জানিয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। পুড়ে গেছে বহু বাসভবন।

ক্যালিফোর্নিয়ার এই দাবানলকে জলবায়ু বিপর্যয়ের ফল হিসেবে উল্লেখ করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম- “আপনারা যদি জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে চান, ক্যালিফোর্নিয়ায় আসুন।”

চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত তিন দিনে সেখানে প্রায় ১১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। আর এসব থেকেই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা