মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি ট্রাম্প: ওবামা
আন্তর্জাতিক

মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি ট্রাম্প: ওবামা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন বারাক ওবামা। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন, তিনি মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি। বুধবার (১৯ আগস্ট) ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় রাতে দেওয়া বক্তৃতায় ওবামা বলেন, মার্কিন গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে নভেম্বরের নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকেই ভোট দেওয়া দরকার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারিতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু, অর্থনৈতিক মন্দার কারণে লাখ লাখ মানুষের চাকরি হারানো এবং দেশে-বিদেশে মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধকে ভূলুণ্ঠিত করার অভিযোগ এনে তাকে একহাত নিয়েছেন ওবামা।

‘কাজের ব্যাপারে তার কোনও আগ্রহ দেখা যায়নি; ঐক্যের পাটাতন খোঁজা, নিজের আর নিজের স্বজনদের ছাড়া প্রেসিডেন্সিকে মানুষের স্বার্থে ব্যবহার করার কোনও আগ্রহ দেখা যায়নি তার। প্রেসিডেন্টের কাজকে একটা রিয়েলিটি শো বানিয়ে এবং একে ব্যবহার করে নিজের দিকে মনোযোগ টেনে নেওয়া ছাড়া আর কোনও আগ্রহ দেখা যায়নি তার,” ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় রাতে দেওয়া বক্তৃতায় বলেছেন ওবামা।

ফিলাডেলফিয়ার মিউজিয়াম অব আমেরিকান রেভ্যুলেশন থেকে ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে সবাই মিলে একটিই সাংবিধানিক পদে কাউকে নির্বাচন করে, তা হল প্রেসিডেন্ট।

“এ কারণে ন্যূনতম হলেও, আমরা এমন একজন প্রেসিডেন্ট প্রত্যাশা করি, যিনি আমাদের ৩৩ কোটি নাগরিকের সবার নিরাপত্তা ও কল্যাণের দায়িত্ব অনুভব করবেন। এমন একজন প্রেসিডেন্টের প্রত্যাশা করি, যিনি গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করবেন। ট্রাম্প এসব পরীক্ষায় ফেল করেছেন,” বলেন ওবামা।

বক্তৃতায় জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন ওবামা। বলেছেন, “তারা প্রত্যেক মার্কিনীর বিষয়ে যত্নশীল। গভীরভাবে যত্নশীল মার্কিন গণতন্ত্রের প্রতিও।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সাধারণত উত্তরসূরিদের সমালোচনা করেন না। ট্রাম্পের প্রথম মেয়াদের বেশিরভাগ অংশজুড়ে ওবামাও সেই রীতি মেনে চলেছেন। তবে সম্প্রতি তাকে বেশ কয়েকবারই ট্রাম্পের কঠোর সমালোচনা করতে দেখা গেছে।

অবশ্য পূর্বসূরিদেরকে আক্রমণের ক্ষেত্রে ট্রাম্পকে কখনোই তেমন দ্বিধান্বিত দেখা যায়নি। রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রায়ই ওবামার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন; যদিও সেসব অভিযোগের সপক্ষে কখনও কোনও প্রমাণ দেননি তিনি।

রয়টার্স বলছে, ওবামার বক্তৃতায় দুই দিন আগে একই সম্মেলনে তার স্ত্রী মিশেলের বলা কথারই প্রতিধ্বনি শোনা গেছে। বক্তৃতায় ট্রাম্পকে ভুল প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেছিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা