রফিক হারিরি হত্যা: হিজবুল্লাহ সদস্য দোষী সাব্যস্ত
আন্তর্জাতিক

রফিক হারিরি হত্যা: হিজবুল্লাহ সদস্য দোষী সাব্যস্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে দেশটির ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এক সদস্য। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতিসংঘ সমর্থিত এক ট্রাইব্যুনালের রায়ে সেলিম আয়াশ নামের ওই সদস্যকে দোষী সাব্যস্ত করলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে গোষ্ঠীটির অপর তিন সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবানন (এসটিএল) এর রায়ে সন্তোষ প্রকাশ করে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রফিক হারিরির ছেলে ও দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানী বৈরুতে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত হন লেবাননের ওই সময়ের প্রধানমন্ত্রী রফিক হারিরি। ওই ঘটনায় আরও ২১ জন নিহত হয়। এই ঘটনার বিচারে জাতিসংঘের সমর্থনে নেদারল্যান্ডসের হেগে গঠন করা হয় বিশেষ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালটি ওই বিস্ফোরণের জন্য ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর চার সদস্যকে অভিযুক্ত করে। তাদের অনুপস্থিতিতেই শুরু হয় বিচার কাজ। রায় ঘোষণার সময়েও তারা অনুপস্থিত থেকেছেন। রফিক হারিরি হত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাকে কখনো অভিযুক্ত করা হয়নি। আর গোষ্ঠীটিও এতে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।

রফিক হারিরিকে হত্যার ঘটনায় হিজবুল্লাহর যে চার সদস্যকে অভিযুক্ত করা হয় তারা হলেন সেলিম আয়াশ, আসাদ সাবরা, হাসান ওনাইসি এবং হাসান হাবিব মেরহি। মঙ্গলবার রায় ঘোষণার সময়ে ট্রাইব্যুনালের এক বিচারক জানিয়েছেন, প্রসিকিউটরের চিহ্নিত করা আয়াশের ব্যবহৃত একটি মোবাইল ফোন বোমা হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই হাজার ছয়শ’ পৃষ্ঠার রায়ের সারাংশে বিচারক জ্যানেট নোসওর্দি বলেন, অপর তিন অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ হাজির করতে পারেননি প্রসিকিউটররা।

বিশেষ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করে লেবাননের আরেক সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেন, তার বাবাকে যারা হত্যা করেছিল তারা লেবাননের ভাগ্য, এর ব্যবস্থা এবং সভ্য পরিচয় পাল্টে দিতে চেয়েছিল। এই রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনও আপস হবে না বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা