ভয়াবহ আকার নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল
আন্তর্জাতিক

ভয়াবহ আকার নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লাগা দাবানল ভয়াবহ আকার নিয়েছে। আগুনের ভয়াবহতার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আগুনে বৈদ্যুতিক তার পুড়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে পারে বলে আশংকা করছে দমকল বাহিনী। রাজ্য জুড়ে আগুন ছড়িয়ে পড়ছে। খবর সিএনএনের।

পরিবেশবিদরা জানিয়েছেন, বজ্রবিদ্যুৎ থেকেই আগুন লেগেছে বিস্তীর্ণ অঞ্চলে। তার সঙ্গে চলছে হিট ওয়েভ বা তাপপ্রবাহ। যার ফলে আগুন আরও দ্রুত ছড়াচ্ছে। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। সেটা করতে গিয়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে এবং পাইলট মারা যান।

গত বুধবার (১৯ আগস্ট) ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে প্রথম আগুন লাগে। এর আগে তিনদিনে ১১ হাজার বার বজ্র-বিদ্যুতের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া। পরিবেশবিদদের বক্তব্য, এ বছর ক্যালিফোর্নিয়ায় তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ডেথ ভ্যালিতে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে বহু গুণ বেশি। এই পরিস্থিতিতে বজ্র বিদ্যুৎ থেকে আগুন লেগে যায় বিস্তীর্ণ এলাকায়।

সান ফ্রান্সিসকো বে অঞ্চলেও আগুন ছড়িয়েছে। পুলিশ এবং দমকলকর্মীরা সেখানে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু প্রবল হাওয়ার কারণে দমকলকর্মীরা কাজ করতে পারছেন না। বাড়ি বাড়ি গিয়ে পুলিশ কর্মীরা মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন। অ্যারিজোনা, টেক্সাস থেকেও দমকলকর্মীদের পাঠানো হচ্ছে ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রায় ৪৫মিলিয়ন মানুষ বসবাস করেন। আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা এলাকাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় আগুনের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রায় ৩০ হাজার মানুষ অন্ধকারে বসবাস করছেন।

কিছু দিন আগে অস্ট্রেলিয়াতেও এমনই ভয়াবহ দাবানল হয়েছিল। বহু সপ্তাহ লেগেছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে অস্ট্রেলিয়ার আগুন খুব বেশি জনবসতির ক্ষতি করতে পারেনি। ক্যালিফোর্নিয়ার আগুনে এর মধ্যেই একের পর এক জনবসতি ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা