ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিউজিল্যান্ড ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অবশ্য যেখানে ভূমিকম্পটি আঘাত হেনেছে, তার বেশিরভাগই জনবসতিহীন দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত।

আরও পড়ুন : কসোভোকে শাস্তি দিলো যুক্তরাষ্ট্র

বুধবার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপি বলছে, বুধবার নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে, যার বেশিরভাগই জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত, ৬.২ মাত্রার একটি ভূমিকম্পের খবর দিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

আরও পড়ুন : আমিরাতে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু

নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সি জানায়, আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে। ভূমিকম্পের পর তাৎক্ষণিক ভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। এছাড়া নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

নিকটতম বড় শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানান, সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে অবকাঠামোর ক্ষতি হয়েছে এমন কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : বিশ্বে আরও ২২৪ প্রাণহানি

পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিউজিল্যান্ডের অকল্যান্ড দ্বীপপুঞ্জে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি)।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার নিউজিল্যান্ডের অকল্যান্ড দ্বীপপুঞ্জে ৫.৭ মাত্রার ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ ​​কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা