ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বাড়ছে তীব্র খাদ্য সংকট!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানসহ আরও ২১টি দেশের খাদ্য সংকট বাড়বে বলে এক হুঁশিয়ারি বার্তায় জানিয়েছে জাতিসংঘের দুই অঙ্গ প্রতিষ্ঠান। জিও নিউজ’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: স্পেনে ৩০ সেকেন্ডে ভোট গ্রহণ সম্পন্ন!

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও খাদ্য এবং কৃষি সংস্থা (এফএকিউ) আহ্বান জানিয়েছে, সাধারণ মানুষের জীবন ও জীবনযাত্রা বাঁচাতে এখনই পদক্ষেপ নিতে হবে। ২০২৩ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত চলমান এ সংকট আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাগুলো।

বিশেষ করে পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা না আসলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। ২০২২ সালের বন্যার পর অর্থনীতিতে যে বড় ধাক্কা লেগেছে সেটি আরও তীব্র হবে।

‘হাঙ্গার হটস্পট: ডব্লিউএফপি-এএফএকিউ তীব্র খাদ্য সংকটের পূর্ব সতর্কতা’ শিরোনামের এ প্রতিবেদনে সংস্থা দুটি খাদ্য সংকটের ঝুঁকি বাড়বে এমন ১৮টি হটস্পট চিহ্নিত করেছে।

আরও পড়ুন: মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

যেগুলোর মধ্যে আফগানিস্তান, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছে। অপরদিকে নতুন সতর্কবার্তায় হাইতি, দ্য সাহেল (বুরকিনা ফাসো ও মালি) এবং সুদানকে সর্বোচ্চ উদ্বেগের পর্যায়ে উন্নীত করা হয়েছে।

এই তালিকায় আরও রয়েছে পাকিস্তান; মধ্য আফ্রিকার দেশ ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো, সিরিয়া এবং মিয়ানমার। অপরদিকে হাঙ্গার হটস্পটের তালিকায় রয়েছে লেবানন, এল সালভাদর, নিকারুগুয়া, গুয়েতেমালা এবং হন্ডুরাস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা