ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

স্পেনে ৩০ সেকেন্ডে ভোট গ্রহণ সম্পন্ন!

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ স্পেনের লা রিওজা’র ভিলারোয়ায় ৩০ সেকেন্ডেরও কম সময়ে স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

এই ভোট গ্রহণের মধ্য দিয়ে ওই গ্রামের বাসিন্দারা নিজেদের আগের রেকর্ড ভেঙেছেন। এর আগে ওই গ্রামে দ্রুততম সময়ে ভোট শেষ হওয়ার রেকর্ডটি ছিল ৩২ সেকেন্ডের।

স্পেনের গ্রামটির নাম ভিলারোয়া। লা রিওজা প্রদেশের ছোট এ গ্রামটিতে নিবন্ধিত ভোটার আছেন সাতজন। ১৯৭৩ সাল থেকে সালভাদর পেরেজ ওই গ্রামে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র সালভাদর পেরেজ বলেন, ‘সাতজনের সবার ভোট পাব কি না, জানি না। তবে আমি অনেকটাই নিশ্চিত।’

আরও পড়ুন : ভারতীয় শ্রমিক নিচ্ছে ইসরায়েল

তিনি বলেন, ভিলারোয়ার বাসিন্দারা ‘অনেক ভালোভাবে প্রশিক্ষণপ্রাপ্ত’। সকালে ভোট শুরু হওয়া মাত্রই তাঁরা ভোট দিতে প্রস্তুত ছিলেন।

২৯ সেকেন্ড পরপরই গ্রামটিতে ভোট গ্রহণ শেষ হয়ে যায়। স্পেনে স্থানীয় নির্বাচনে সবার আগে ভোট গ্রহণ শেষ হওয়া আসনে পরিণত হয় এটি।

মেয়র পেরেজ মনে করেন, তাঁর গ্রামের বাসিন্দারা সম্ভবত স্পেনেরই কাস্তিলা-লা-মানচা অঞ্চলের আরেকটি গ্রাম ইলেন দ্য ভাকাসের বাসিন্দাদের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে দ্রুত ভোটদানে অনুপ্রাণিত হয়েছেন। ওই গ্রামে নিবন্ধিত ভোটার সংখ্যা ৩ জন।

আরও পড়ুন : কিয়েভে ফের ব্যাপক বিমান হামলা

চলতি ২০২৩ সালের শেষের দিকে স্পেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় নির্বাচনগুলোকে পার্লামেন্ট নির্বাচন পূর্ববর্তী পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, স্পেনে ১৭টি আঞ্চলিক পার্লামেন্ট রয়েছে। এর মধ্যে ১২টি আঞ্চলিক পার্লামেন্ট এবং ৮ হাজার শহর ও সিটি হলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা