ছবি: ডেইলি মেইল
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলি, হতাহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রাস্তায় ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অন্তত সাত জন হতাহত হয়েছেন বলে জানা গেছে। তবে এদের মধ্যে কতজন নিহত হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ।

সোমবার (২৯ মে) স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে মেমোরিয়াল ডে উইকএন্ডে মিয়ামির কাছে হলিউড বিচের উত্তর বোর্ডওয়াকের ১২০০ ব্লক এলাকায় গোলাগুলি শুরু হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিওতে গুলি চালানোর মুহূর্ত দেখা গেছে। মার্গারিটাভিল রিসর্টের কাছে বন্দুকের গুলির আওয়াজ শুরু হলে মানুষ ছোটাছুটি শুরু করে। ঘটনার কিছুক্ষণ পরই জরুরি কর্মীরা রাস্তায় আহতের বেশ কয়েকজনে চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। হাসপাতালের কর্মকর্তারা বলছেন যে, বেশ কিছু নাবালককে চিকিৎসা দেয়া হচ্ছে।

হলিউড বিচের মেয়র জোশ লেভি দক্ষিণ ফ্লোরিডা সান সেন্টিনেলকে বলেছেন যে, প্যারামেডিকরা ঘটনাস্থলে রয়েছে এবং কিছু ভুক্তভোগীকে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পুলিশকে বেশ কয়েকজন ব্যক্তিকে হাতকড়া পরাতেও দেখা গেছে। হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা