ইউক্রেন
আন্তর্জাতিক

শস্য চুক্তি বাতিলের হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। এর ফলে বিশ্বে খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : বান্দরবানে সন্ত্রাসী হামলায় ২ সেনা নিহত

বুধবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ চুক্তিটির মেয়াদ বাড়ানোর জন্য দৌড়ঝাঁপ করছে। কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্যের চালান পরিবহণের অনুমতি দিয়ে চুক্তিটি সম্পন্ন করা হয়।

আরও পড়ুন : অনির্বাচিত সরকারের সুযোগ নেই

এপি বলছে, গত বছরের গ্রীষ্মে জাতিসংঘ এবং তুরস্ক যুদ্ধরত দুই পক্ষের সঙ্গে মধ্যস্থতা করে চুক্তি সই করেছিল। এক বছরের বেশি সময় আগে করা এই চুক্তির ফলে রাশিয়া ও ইউক্রেনের খাদ্য সামগ্রী এবং অন্যান্য পণ্য পরিবহণ সম্ভব হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, এর মেয়াদ শেষ হলে ১২০ দিনের জন্য বাড়ানোর কথা বলা হলেও গত মার্চ মাসে রাশিয়া ৬০ দিনের জন্য বাড়াতে সম্মত হয়। ফলে আবারো চুক্তিটি বর্ধিতকরণের প্রয়োজন দেখা দিয়েছে।

আরও পড়ুন : ক্ষ‌তিগ্রস্তদের সহায়তায় দিচ্ছে যুক্তরাষ্ট্র

আশঙ্কা করা হচ্ছে, রাশিয়া যদি সত্যিই সত্যিই চুক্তির মেয়াদ বাড়াতে রাজি না নয়, তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকটকে আরও জটিল করে তুলবে। বিশেষ করে, দুর্যোগকবলিত ও সংকটপূণ এলাকায় এই সংকট ভয়াবহ আকার ধারণ করবে।

জাতিসংঘের কর্মকর্তা এবং বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ অর্থাৎ কৃষ্ণ সাগর দিয়ে শস্য পরিবহন উদ্যোগের মেয়ার বাড়ানোর ব্যর্থতা আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু অংশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কারণ এসব অঞ্চলের মানুষ ইউক্রেনীয় গম, বার্লি, উদ্ভিজ্জ তেল এবং অন্যান্য সাশ্রয়ী মূল্যের খাদ্যপণ্যের উপর নির্ভর করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা