ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সাগরে নৌকাডুবি, নিখোঁজ ৩৯ 

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার নৌকাডুবির ঘটনায় ৩৯ জন ক্রু নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে চীনসহ অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন।

আরও পড়ুন : দগ্ধ আরও ২ জনের মৃত্যু

বুধবার (১৭ মে) চীনের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

আল জাজিরা বলছে, ভারত মহাসাগরে চীনা একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে ৩৯ জন চীনা ও আন্তর্জাতিক ক্রু নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ব্রডকাস্টার সিসিটিভি জানায়, মঙ্গলবার (১৬ মে) ভোরে এ ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ ক্রুদের মধ্যে চীনের ১৭ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং ফিলিপাইনের ৫ জন রয়েছেন।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

সিসিটিভি বলেছে, নৌকাডুবির ঘটনার পর নিখোঁজদের সন্ধানে সমন্বিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু এখন পর্যন্ত, নিখোঁজ কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তবে আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য চীন ঘটনাস্থলের আশপাশে ২ টি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে উদ্ধৃত করে সিসিটিভি জানিয়েছে, সমুদ্রে মাছ ধরার নৌযানের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও জোরদার করা এবং সামুদ্রিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন।

আরও পড়ুন : পাবনায় বজ্রপাতে ১৪ গরুসহ কৃষক নিহত

আল জাজিরা জানায়, চীনা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে মাছ ধরার ঐ নৌকা ডুবে যাওয়ার সঠিক অবস্থান চিহ্নিত করা হয়নি। এতে কেবল প্রকাশ করা হয়েছে, ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। ভারত মহাসাগর মূলত দক্ষিণ এশিয়া ও আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।

বুধবার ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ম্যানিলায় চীনা দূতাবাসের পাশাপাশি জাহাজের সর্বশেষ অবস্থানের কাছাকাছি কাজ করা অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সাথে সমন্বয় করছে।

আরও পড়ুন : গাছচাপায় যুবলীগ নেতার মৃত্যু

সংবাদমাধ্যমটি জানায়, চীন বিশ্বের বৃহত্তম গভীর সমুদ্রে মাছ ধরার বহর পরিচালনা করে বলে মনে করা হয়। চীনের রাষ্ট্রীয় সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং সহায়ক জাহাজের বিস্তৃত নেটওয়ার্কের অনেক জাহাজ একটানা কয়েক মাস বা এমনকি বছরজুড়ে সমুদ্রে অবস্থান করে।

তবে এ নৌকা ডুবে যাওয়ার পেছনে কারণ কী হতে পারে, তার কোনও ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তবে আবহাওয়া এবং উত্তাল সমুদ্র সাধারণত এ ধরনের ট্র্যাজেডির কারণ বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা