ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কারখানার গ্যাসে ১১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবে একটি কারখানায় গ্যাস লিক হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দ্বিমুখী আচরণ, আস্থা হারিয়েছে বিএনপি

এদের মধ্যে বেশির ভাগই গ্যাস লিকের কারণে জ্ঞান হারান। পরবর্তীতে তাদের মৃত্যু হয়। পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনায় আরও চারজন অসুস্থ হয়ে পড়েন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে গেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এছাড়া বেশ কয়েকজন চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই সঙ্গে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৫০ জন সদস্যকেও মোতায়েন করা হয়েছে। ওই ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে।

আরও পড়ুন: জাহাঙ্গীরের মায়ের মনোনয়ন বৈধ

পুলিশ জানিয়েছে, গ্যাস লিকের ঘটনায় পাঁচ নারী এবং ছয় পুরুষ প্রাণ হারিয়েছেন। নিহত ১১ জনের মধ্যে ১০ এবং ১৩ বছর বয়সী দুই শিশুও রয়েছে।

লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা বার্তাসংস্থা এএনআইকে বলেন, অবশ্যই এটি একটি গ্যাস লিকের ঘটনা। এনডিআরএফ আছে এবং সেখানে উদ্ধার অভিযান চালাবে বলে জানান তিনি।

তবে এটি কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এনডিআরএফ এ বিষয়টি তদন্ত করবে বলে নিশ্চিত করেন স্বতি তিওয়ানা।

আরও পড়ুন: সেলিম প্রধানের ৮ বছর কারাদণ্ড

তিনি বলেন, যেখানে গ্যাস লিক হয়েছে এটি একটি জনবহুল এলাকা। সে কারণে সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়ার বিষয়টিকেই এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান বলেন, প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং পরবর্তীতে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। অপরদিকে লুধিয়ানার ডেপুটি কমিশনার সুরভী মালিক বলেন, এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা