ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ক্লিভলেন্ডে সন্দেহভাজন এক বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : হামলা বন্ধ না হলে আলোচনা নয়

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে স্থানীয় সময় ক্লিভলেন্ডের একটি বাড়িতে এই গোলাগুলির ঘটনাটি ঘটেছে।

শনিবার (২৮ এপ্রিল) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক হামলাকারী এআর-১৫ রাইফেল থেকে একটি বাড়িতে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে। স্থানীয় সময় শুক্রবার আনুমানিক রাত ১১টা ৩১ মিনিটের দিকে এই হত্যাকাণ্ড ঘটেছে।

আরও পড়ুন : ভারতে ফিরলেন আরও ৭৫৪ জন

মার্কিন এবিসি নিউজ জানিয়েছে, সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে গুলির ঘটনার বিষয়ে একটি ফোন কল পান।

পুলিশ বলেছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।

এবিসি নিউজকে কর্তৃপক্ষ বলেছে, গুলিতে নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু ও দুজন নারী রয়েছেন। মৃত ওই দুই নারীকে শয়নকক্ষে জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন : তিউনিসিয়ায় আরও ৪১ মরদেহ উদ্ধার

ক্লিভলেন্ডের কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি এআর-১৫ রাইফেল নিয়ে গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। কর্মকর্তারা ধারণা করছেন ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কমপক্ষে ১০ জনকে দেখতে পায়। আট থেকে ৪০ বছরের মধ্যে এই ঘটনায় নিহতদের সবার বয়স।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা