ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

বালতি মাথায় দিয়ে আদালতে ইমরান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খান নিজের সুরক্ষা নিশ্চিত করতে ভিন্ন উপায়ে বুলেটপ্রুফ হেলমেট পরে আদালতে উপস্থিত হয়েছেন ।

আরও পড়ুন : ফের আল-আকসায় হামলা

বুধবার (৫ এপ্রিল) কালো রঙের এই বিশেষ হেলমেট পরে তিনি লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরা দিতে আসেন।

পাকিস্তানের নেটিজেনরা এই হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। যা দেখতেও বালতির মতোই। ইতোমধ্যে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে এই বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের দৃশ্য ভাইরাল হয়েছে।

আরও পড়ুন : বাইডেনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধ

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ৬জন নিরাপত্তাকর্মী কালো রঙের বড় চার কোনা বোর্ড উঁচু করে ধরে ইমরান খানকে নিরাপত্তা দিয়ে আদালত চত্বর ধরে এগিয়ে যাচ্ছেন, আর তাদের একদম মাঝখানে বালতির মতো দেখতে হেলমেট পরে এগিয়ে যাচ্ছেন তিনি।

সাবেক এই প্রধানমন্ত্রী চলাচলের সময় যেন হোঁচট খেয়ে না পড়ে যান, তা নিশ্চিত করতেও তার পেছনে এক ব্যক্তি রয়েছেন।

আরও পড়ুন : নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি

অসংখ্য নেটিজেন ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্যও করেছেন । সেসবের অধিকাংশই হাস্যোদ্দীপক, কৌতুককর।

এক নেটিজেন লিখেছেন, ‘আমার জীবনে এই প্রথম এত হাস্যকর নিরাপত্তা ব্যবস্থা দেখলাম।’ আরেকজন লিখেছেন, ‘এই দৃশ্য সত্য হতে পারে না।’

আরও পড়ুন : আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ করলো ইরান

প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বর মাসে নিজের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার জেরে দায়েরকৃত মামলার বিচার লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে চলছে।

এছাড়াও এই আদালতে ইমরানের বিরুদ্ধে আরও ৩টি মামলা চলছে। তিনি সবগুলোতেই অবশ্য আগাম জামিন পেয়েছেন।

আরও পড়ুন : গ্রেফতারের পর মুক্তি পেলেন ট্রাম্প

বিরোধী দলীয় নেতা ইমরান খান লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে বর্তমানে সুস্থ আছেন। তবে কিছুদিন আগে চিকিৎসককে উদ্ধৃত করে তিনি বলেছেন, তার ডান পায়ের আঘাত এখনও সারেনি এবং পায়ের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও বর্ণিল ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শ...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা