ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্তিমূলক সংস্কারের দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আরও পড়ুন : পদ্মা সেতুর দুই কিস্তি পরিশোধ

মঙ্গলবার (৪ এপ্রিল) বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এরদোগান জানান, বর্তমান ৫ দেশের মধ্যে মানবতার ভাগ্যকে আটকে রাখা হয়েছে, যেটি ঠিক নয়। একটি অন্তর্ভুক্তিমূলক এবং জুড়ে থাকা বোঝাপড়ার সাথে ইউএনএসসির সংস্কারের জরুরি প্রয়োজন।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্তদের অনুদান দেবেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, তুরস্কে ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের পর বেশ কয়েকটি দেশ তুরস্ককে সাহায্য করার জন্য ছুটে আসে। ভূমিকম্পের পর তাদের সমর্থন এবং সংহতির জন্য সব বন্ধুত্বপূর্ণ দেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তুরস্কে প্রেসিডেন্ট জানান, তার দেশ বিশ্বজুড়ে সংকটের সমাধান চায়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধে আমাদের মনোভাব, ভূমিকা, সুবিধাদাতা ও মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে। প্রথম দিন থেকেই তুরস্ক তার দুই প্রতিবেশীর মধ্যে সংকটের সমাধানের চেষ্টা করে যাচ্ছে।

আরও পড়ুন : নাটোরে ৬ জনের মৃত্যুদণ্ড

তিনি বলেন, আমরা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি। বিশেষ করে পিকেকেসহ অনেক সন্ত্রাসী গোষ্ঠার বিরুদ্ধে বৈষম্য ছাড়াই আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি।

ইউরোপে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কুরআনের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে এরদোগান বলেন, এটি অগ্রহণযোগ্য, একটি সুস্পষ্ট বিদ্বেষমূলক অপরাধ।

আরও পড়ুন : জেলেনস্কিকে হুমকি দিলেন কৃষকরা

কুরআন পোড়ানোর মাধ্যমে শুধু উসকানি নয়, এটি নৃশংসতা। এর ফলে প্রায় ২ বিলিয়ন মানুষকে শুধু বিরক্ত করে না; বরং তাদের ক্রোধের দিকে নিয়ে যায়, যা অবিলম্বে বন্ধ করতে হবে।

খবর : ইয়েনি শাফাক

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা