সংগৃহীত ছবি
জাতীয়

পিছিয়ে পড়াদের মূলধারায় আনতে চাই

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে চলছেন। এর মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া প্রত্যেকটি মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে চাই বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের বক্তব্যে অস্বস্তি নেই

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রান্তিকতা দূর করতে আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন : বাংলাদেশে সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি

দীপু মনি বলেন, বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে নারী নেই। বহু সিদ্ধান্ত গ্রহণের জায়গায়ও এখন নারী রয়েছেন। কিন্তু তারপরও আমাদের আরও অনেক দূর যেতে হবে। সে কারণে আমাদের নারী-পুরুষ সবাইকে কাজ করতে হবে। নারীর এগিয়ে আসা মানে পুরুষের পিছিয়ে যাওয়া নয়। নারী এগিয়ে যাওয়া মানে সমাজের সবার এগিয়ে যাওয়া।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা