ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশে সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি 

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য সমাপ্ত বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি নির্বাচনকে ঘিরে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে এ সহিংসতার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে দেশটি।

আরও পড়ুন: ৪৯ শতাংশ পানিতে ক্যানসারের জীবাণু

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে দেশটির অবস্থান পরিবর্তন না করে এ কথা জানান।

এ সময় এক সাংবাদিকের প্রশ্ন- বাংলাদেশে গণতন্ত্রকে খর্ব করে ও বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে রিপোর্ট অনুসারে যে জাল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে কী পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র? আপনার বিবৃতিতেই উল্লেখ করেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু কোনোটাই হয়নি।

আরও পড়ুন: রাতে ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

জবাবে মুখপাত্র বলেন, বিরোধীদলের নেতাকর্মীকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছে, তা নিয়ে এখনো আমরা উদ্বিগ্ন। নির্বাচনে যেভাবে কারচুপি হয়েছে, তা নিয়েও আমাদের উদ্বেগ অব্যাহত রয়েছে। অন্যান্য পর্যবেক্ষকদের মতো নির্বাচন নিয়ে আমাদের মন্তব্য- এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় যুক্তরাষ্ট্র হতাশ জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, আমরা এর নিন্দা জানাই। সেই সাথে সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই।

আরও পড়ুন: ফখরুল-খসরুর জামিন

মিলার আরও বলেন, প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি আমরা সব রাজনৈতিক পক্ষকে আহ্বান জানাবো, তারা যেন সহিংসতা পরিহার করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা