ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ২১

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এতে আরও বহু আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করেছে বিবিসি ও আল-জাজিরা।

আরও পড়ুন : বোরকা ছাড়া বের না হতে সতর্কবার্তা

শুক্রবার (৩১ মার্চ) যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি রাজ্যে শক্তিশালী এ টর্নেডো আঘাত হানে। এতে করে ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, টেনেসি অঙ্গরাজ্যের ম্যাকনাইরিতে অন্তত সাতজন নিহত হয়েছেন, আরকানসাসের উইনে চারজন, ইন্ডিয়ানার সুলিভানে তিনজন।

আরও পড়ুন : আল আকসায় ফিলিস্তিনি নিহত

এছাড়া আলাবামা, ইলিনয়েস, মিসিসিপি এবং লিটল রক অঞ্চলে আরও বেশ কয়েকজনের নিহতের খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

দেশটির ছয়টি অঙ্গরাজ্য থেকে ৪৩টি প্রাথমিক টর্নেডোর খবর পাওয়া গেছে বলে সিএনএনের লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে। তাতে বলা হয়, ইলিনয়তে ১৬টি, আরকানসতে ১২টি, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়েছিল।

আরও পড়ুন : নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বে রাশিয়া

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যেই সংস্কারের কাজ চলছে। উপড়ে পরা গাছ সরিয়ে নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটও ঠিক করা হচ্ছে। বিদ্যুৎ সংযোগ পুনরায় ফিরিয়ে আনার কাজ করছে কর্মীরা।

খারাপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন বলে জানায় পাওয়ারআউটেজ ডটকম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা