সংগৃহীত
আন্তর্জাতিক
ইরানে ‘ক্ষমাহীন বিচার’

বোরকা ছাড়া বের না হতে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নারীরা বাইরে বের হওয়ার সময় বোরকার মতো আবশ্যিক পোশাক পরিধান না করলে তাদের জনসম্মুখে ‘ক্ষমাহীন বিচার’ করা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই।

আরও পড়ুন : আল আকসায় ফিলিস্তিনি নিহত

শনিবার (১ এপ্রিল) ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাধ্যতামূলক হিজাব আইনকে কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল।

মোহসেনি এজেই বলেছেন, ‘মুখ খোলা রাখা (আমাদের) মূল্যবোধের সাথে শত্রুতা করার সমতুল্য। যারা এই ধরনের অস্বাভাবিক কাজ করে তাদের শাস্তি দেওয়া হবে এবং ক্ষমাহীন বিচার করা হবে।’ তবে তিনি শাস্তির ধরন সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন : নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বে রাশিয়া

ইরানের প্রধান বিচারপতি বলেছেন, আইন প্রয়োগকারী কর্মকর্তারা ‘সুস্পষ্ট অপরাধ এবং জনসমক্ষে যে কোনো ধরনের অস্বাভাবিকতা যা ধর্মীয় আইনের পরিপন্থী সেগুলো বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে উল্লেখ করতে বাধ্য।’

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে ২২ বছর বয়সী এক কুর্দি তরুণীর মৃত্যু হয়। হিজাবের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আমিনির ঘটনার পর থেকে অনেক ইরানি নারী হিজাবের নিয়ম লঙ্ঘন করছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা