ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

চীনে খনির ছাদ ধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে একটি খনির ছাদ ধসে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : সিরিয়া সফরে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী

দেশটির প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে সিচুয়ান প্রদেশের একটি খনির ছাদের কিছু অংশ ধসে পড়ার সময় ২৫ জন খনি শ্রমিক মাটির নিচে ছিলেন। এদের মধ্যে পাঁচজন নিহত, তিনজন গুরুতর আহত এবং অন্যরা উপরে উঠে আসতে সক্ষম হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে খনিটিতে কয়লা উৎপাদন করা হতো না।

অপরদিকে, চীনের উত্তরাঞ্চলে গত সপ্তাহে ধসে পড়া খনির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ৪৭ শ্রমিকের বেঁচে থাকার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

আরও পড়ুন : রমজানে বাড়তি দুর্ভোগের শঙ্কা

প্রসঙ্গত, ছয় দিন আগে ইনার মঙ্গোলিয়ান অঞ্চলের আলক্সা লিগের ওই খনির প্রাচীর ধসে পড়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরো ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

একটি ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

দেশটির স্থানীয় কর্তৃপক্ষকে মঙ্গোলিয়ার অন্য খনিগুলো পরিদর্শন এবং সুরক্ষা ব্যবস্থা উন্নয়নের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

আরও পড়ুন : রমজানে বাড়তি দুর্ভোগের শঙ্কা

শনিবার (২৫ ফেব্রুয়ারি) উদ্ধার অভিযানের শেষ অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছে, আরও যন্ত্রপাতি আনার জন্য দুটি করিডোর পরিষ্কার করা হয়েছে এবং স্থল-অনুপ্রবেশকারী রাডারও মোতায়েন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জীবিতদের শনাক্ত করার জন্য ভারি যন্ত্রপাতি, উদ্ধার সরঞ্জাম, উদ্ধারকারী কুকুর এবং এক হাজারেরও বেশি উদ্ধারকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা