আন্তর্জাতিক

সিরিয়া সফরে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় এক যুগ পর সিরিয়া সফরে গেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।

আরও পড়ুন : মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটগ্রহণ চলছে

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী দামেস্কে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ।

মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীর এই সফর আরব দেশগুলোর সাথে সিরিয়ার সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত বহন করছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : ইউক্রেন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আল আরাবিয়া জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় মানবিক সহায়তা ও উদ্ধারকারী দল পাঠায় আরব দেশগুলো। এছাড়া ৭ ফেব্রুয়ারি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে টেলিফোনে কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।

এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) দামেস্ক সফরে যান আরব লীগের পার্লামেন্টের স্পিকাররা। এতে ধারণা করা হচ্ছে, আবারও সিরিয়াকে আরব লিগে অন্তর্ভুক্ত করা হবে সিরিয়াকে।

আরও পড়ুন : রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত!

প্রসঙ্গত, ২০১১ সালে জনগণের ওপর আসাদ সরকারের দমন-পীড়নের কারণে আরব দেশগুলো দামেস্কের সাথে সম্পর্ক ছিন্ন করে। এ সময় দেশটির সদস্যপদ বাতিল করে আরব দেশগুলোর সংগঠন আরব লীগ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা