ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত নিউজিল্যান্ড

সান নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’। প্রবল ঝড়ের কবলে পড়ে প্রায় ৫০ হাজার ঘর-বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আরও পড়ুন: এবার ভূমিকম্পে কাঁপল সিকিম

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানে এ তথ্য জানানো হয়। বিশেষজ্ঞরা ঘূর্ণিঝড়টি শুরু থেকেই পর্যবেক্ষণ করছেন। দেশটিরর নর্থল্যান্ড, করোমন্ডেল এবং তাইরাউহিটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের আশ্রয় কেন্দ্র যাওয়ার নির্দেশ দিয়ে যারা বাড়িতে আটকা পড়ে আছেন, তাদের জন্য আগামী তিন দিনের পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বলেন।

এছাড়া জলোচ্ছ্বাস, বন্যা, গাছপালা উপড়ে পড়া ও ভূমিধসের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করছেন তারা।

কর্মকর্তারা জানান, এরই মধ্যে প্রায় ৫০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বেশ কিছু দিন ধরে ঘূর্ণিঝড়ের এমন প্রভাব থাকতে পারে। ঝড়ো হাওয়ার কারণে কর্মীরা কাজ করতে পারছে না বলেও জানান তারা।

আরও পড়ুন: টাকার জন্য বাবাকে হত্যা

দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে। আবহাওয়া অনুযায়ী ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি।

ঘূর্ণিঝড়ের নিকটবর্তী উপকূলীয় দ্বীপের অগ্রভাগে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার বা ১০০ মাইল পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

নিউজিল্যান্ডের দুর্যোগ মোকাবিলা মন্ত্রণালয়ের মন্ত্রী কিরেন ম্যাকুয়েনাল্টি সিএনএনকে বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান, বাস, ফেরি ও ট্রেন যোগাযোগ খুবই সীমিত পর্যায়ে চলছে।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা