আন্তর্জাতিক

এবার ভূমিকম্পে কাঁপল সিকিম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.৩।

আরও পড়ুন: চলতি মাসে রুশ সেনা মৃত্যুহার সর্বোচ্চ

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪ টা ১৫ মিনিটে সিকিম রাজ্যের ইউকসাম শহরে এ ভূকম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) থেকে জানানো হয়, ভূমিকম্পটির উৎস ছিলো মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। এতে কেঁপে উঠে বিস্তীর্ণ এলাকা। তবে ভূকম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

সিকিমের পাহাড়ি শহর ইউকসাম রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরে। এই শহরে পর্যটকেরা বেড়াতে যান।

এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৮ মিনিটের আসাম রাজ্যে নগাঁও এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিলো। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪।

আরও পড়ুন: সেই নেত্রীর বিরুদ্ধে চার্জশিট

প্রসঙ্গত, গত ৭ দিন আগে তুরস্ক ও সিরিয়ায় তীব্র ভূমিকম্প হয়েছে। সেখানে ৭.৮ মাত্রার কম্পনের পর কমপক্ষে ১০০ বার আফটার শক হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত ৩৪ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

এরপর ইন্দোনেশিয়ায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

মক্কা-মদিনা ইস্যুতে ছাড় নয়, সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ঢাকা

মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: সন্দেহভাজন তিনজন আটক

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামন...

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন

লক্ষ্মীপুরের রামগতিতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের...

ওষুধেই গজাবে নতুন দাঁত!

একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দ...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা