আন্তর্জাতিক

কানাডায় সন্দেহজনক বস্তু ভূপাতিত

সান নিউজ ডেস্ক: কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের আকাশে গুপ্তচর বেলুন পাঠায় চীন। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ধ্বংসের রেশ এখনো কাটেনি। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এখনো চলমান। এর মধ্যেই উত্তর আমেরিকার আকাশসীমায় সন্দেহজনক আরেকটি অজ্ঞাত বস্তু গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিশ্চিত করেছেন, সর্বশেষ ওই বস্তুটি কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছিল। সে কারণে উত্তর-পশ্চিম কানাডার ইউকনে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

তিনি আরও বলেন, বস্তুটিকে ভূপাতিতের জন্য অভিযানে নামে কানাডা এবং মার্কিন বিমানবাহিনী। পরে একটি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান বস্তুটিকে ধ্বংস করে। গত সপ্তাহের মধ্যে উত্তর আমেরিকায় এটি তৃতীয় বস্তু, যা গুলি করে ভূপাতিত করা হলো।

গত সপ্তাহে নিজেদের আকাশে একটি চীনা নজরদারি বেলুন ধ্বংস করে আমেরিকান সামরিক বাহিনী। এরপর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আলাস্কা থেকে একটি ছোট গাড়ির আকারের একটি বস্তু গুলি করে ভূপাতিত করা হয়।

কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, অজ্ঞাত সেই বস্তুটির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে কথা বলেছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, এখন বস্তুটির ধ্বংসাবশেষ উদ্ধার ও বিশ্লেষণ করবে কানাডিয়ান বাহিনী।

আরও পড়ুন: পাইপলাইনে তেল আমদানি মার্চ বা এপ্রিলে উদ্বোধন

কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অনিতা আনন্দ জানিয়েছেন, বস্তুটি মধ্য ইউকনের আকাশে প্রায় ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটায় বস্তুটিতে শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে।

এটিকে ছোট এবং নলাকার হিসেবে বর্ণনা করেছেন তিনি। তবে আরও বিশদ তথ্য জানার জন্য এর ধ্বংসাবশেষ উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে।

অন্যদিকে হোয়াইট হাউস বলছে, বস্তুটিকে গত ২৪ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৪৫২ মৃত্যু

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মন্টানায় একটি চীনা নজরদারী বেলুন ভূপাতিত করা হয়। বেলুনটি নিজেদের বলে স্বীকার করে নিয়েছে চীন। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়...

প্রশ্নফাঁসে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপ...

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎ...

পরাজিত শক্তির চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা