স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরও ৪৫২ মৃত্যু

সান নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৩৪৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৫২ জন। করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ২০ হাজার ৯১৯ জন।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮১ হাজার ৮৭১ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৪ লাখ ২৫ হাজার ৫৮৩ জনে । করোনা থেকে মোট সেরে উঠেছেন ৬৪ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৩৪৪ জন ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে একদিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৩৭১ জন এবং মারা গেছেন ১৮১ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৬১১ জন। তাদের মধ্যে মারা গেছেন ৭০ হাজার ৫৫৮ জন।

আরও পড়ুন: পাইপলাইনে তেল আমদানি মার্চ বা এপ্রিলে উদ্বোধন

দৈনিক মৃত্যু ও শনাক্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইওয়ান। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে ১৮ হাজার ৩০০ জন রোগী। মারা গেছেন ৮২ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯৭ লাখ ৯১ হাজার ৯০৮ জন এবং মারা গেছেন ১৭ হাজার ৪৬ জন। এছাড়া সেরে উঠেছেন ৯৩ লাখ ২৫ হাজার ৯৯২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন তিন হাজার ৮৫১ জন এবং মারা গেছেন ৩৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪০ হাজার ১৫ জন।

আরও পড়ুন: জনগণের আস্থা-বিশ্বাসের জায়গায় পুলিশ

রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত রোগী বেড়ে দাঁড়ালো দুই কোটি ২০ লাখ ৬০ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৯৫ হাজার ৫২০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ১৪ লাখ ২৫ হাজার ৮৮৯ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা