ছবি: সংগৃহীত
সারাদেশ

নৌবাহিনীর পোশাকসহ আটক ২

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী চর মোজাম্মেল থেকে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে নৌবাহিনীর ২ সেট পোশাক, পরিচয়পত্র ও বেশ কিছু প্যাড উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. রহিম ভুঁইয়া (৪৮), পিতা মৃত মহব্বত আলী ভূইয়া, মাতা ফরিদা বেগম, মুরাদনগর, কুমিল্লা এবং মো. সজীব (৩০), পিতা মো. রফিক, মাতা পিয়ারা বেগম, রামগতি, লক্ষ্মীপুর। রহিম ভুঁইয়া নৌবাহিনীতে বাবুর্চি হিসেবে চাকরি করতেন। ২০২১ সালে তিনি অবসরে আসেন।

আরও পড়ুন: ট্রাকের সংঘর্ষে নিহত ২

স্থানীয়দের বরাত দিয়ে তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, নৌবাহিনীর পোশাক পরে ওই ২ জন এলাকায় ঘুরে ঘুরে গরু ও সেলাই মেশিন বিতরণের কথা বলে লোকজনের কাছ থেকে ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে চাঁদা আদায় করছিল।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা ২ ব্যক্তিকে আটক করে তজুমদ্দিন থানায় খবর দেয়। পরে মঙ্গলবার সকালে পুলিশ তাদেরকে তজুমদ্দিন থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা