সংগৃহীত
সারাদেশ

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষংছড়িতে সন্দেহজনক ঘুরাঘুরির সময় সুধীর (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আরও পড়ুন : মিথ্যা সংবাদে উসকানি দেওয়ার চেষ্টা

শুক্রবার (৩১ মার্চ) উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুধীর ভারতের উত্তর প্রদেশের বিমলের ছেলে। তাকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তা দিচ্ছে আইএমএফ

লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে সন্দেহজনক ঘুরাঘুরির সময় এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামায়। এসময় জিজ্ঞাসাবাদে অসংলগ্ন থাকায় তাকে আটক করা হয়।

সুধীরের কাছে পাসপোর্টসহ কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তিনি হিন্দিতে কথা বলছিলেন। আর ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানান।

বিজিবির এ কর্মকর্তা বলেন, আটকের পর বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে বৈধ কাগজপত্র না থাকার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।'

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয়ে ‘এনটিএ’ পদ্ধতিতে পরীক্ষা

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, শুক্রবার রাতে সীমান্তে আটক ভারতীয় এক নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবির এক সদস্য বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করেন।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে অম্বর থাপা বুরা (২৪) নামের নেপালি এক নাগরিককে আটক করেছিল বিজিবি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা