ছবি: সংগৃহীত
সারাদেশ

জিলাপির কড়াইয়ে পড়ে মৃত্যু

সান নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে জিলাপির গরম কড়াইয়ে পড়ে গুরুতর দগ্ধ হয়ে তাজিদ বক্স লিমন (৫২) নামে এক জাতীয় পার্টি নেতার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মধ্যরাতে গুলিবর্ষণে ক্যাম্পজুড়ে আতঙ্ক

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় সিলেট পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন নিহতের ভাতিজা বাবর বক্স।

নিহত তাজিদ বক্স লিমন ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসি গ্রামের খিদির বক্সের ছেলে ও উপজেলা জাতীয় পার্টির নেতা।

আরও পড়ুন : ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা

হাসপাতাল ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত শনিবার (২৫ মার্চ) বিকালে গোয়ালাবাজারের অভিজাত কনফেকশনারী স্বাদের পাশের ছুরাব মিয়ার ঘড়ির দোকানে নিজের ঘড়ি মেরামত করতে দেন তাজিদ বক্স লিমন। এ নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে ছুরাবের সাথে লিমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে বসানো স্বাদের জিলাপি তৈরি করার গরম কড়াইয়ের মধ্যে পরে গুরুতর দগ্ধ হন লিমন। ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা