সারাদেশ

টাকার জন্য বাবাকে হত্যা

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে সম্পত্তি ও নগদ ৩০ লাখ টাকা আত্মসাৎ করতে বাবাকে হত্যা করেছে একমাত্র ছেলে।

আরও পড়ুন: সেই নেত্রীর বিরুদ্ধে চার্জশিট

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে (৭২) ভাড়াটে খুনি দিয়ে হত্যা করেছে একমাত্র ছেলে হাফেজ মাসুদ। নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হত্যাকাণ্ডের ১১ দিন পর ভাড়াটে খুনিকে গ্রেফতারের পর এমন তথ্য জানতে পেরেছে।

তবে এখনও পলাতক আছে মাসুদ। রোববার দুপুরে জেলা কার্যালয়ে পুলিশ সুপার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, ৫ লাখ টাকার বিনিময়ে বাবাকে হত্যার জন্য মিশুক চালক রুবেলকে (২৭) ভাড়া করে মাসুদ। তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করা রুবেল ঘটনার ২ দিন পর আত্মগোপন করায় সন্দেহের সৃষ্টি হয়। প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের দিন রুবেলকে মুক্তিযোদ্ধার বাড়ির আশেপাশে দেখা গেছে। সেই কারণে সন্দেহভাজন হিসেবে গত শনিবার রাজধানীর যাত্রাবাড়ি থানার বোনের বাসা থেকে রুবেলকে গ্রেফতার করে পিবিআই।

আরও পড়ুন: রমজানে পণ্যের দাম বাড়বে না

আরও জানানো হয়, জিজ্ঞাসাবাদে রুবেল জানিয়েছে- ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উঠিয়ে বাসায় রেখেছিলেন মুক্তিযোদ্ধা বাবা। সেই টাকা আত্মসাতের জন্য ৫ লাখ টাকার বিনিময়ে রুবেলকে ভাড়া করে মাসুদ। মাসুদের সহযোগিতায় রাত ১১ দিকে মুক্তিযোদ্ধার বাসায় গিয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে রুবেল।

পরিকল্পনা অনুযায়ী ৫ লাখ টাকা দিয়ে রুবেলকে সিসিটিভি ক্যামেরার হার্ডড্রাইভ বাইরে ফেলে দিতে বলে। পরে ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার জন্য ডাকাতির নাটক সাজায়।

পিবিআিই পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের মেয়ের জামাতার করা মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর রুবেলকে তার বোনের বাসা থেকে গ্রেফতার করা হয়। তার কাছে থেকে ৪ লাভ ৪৩ হাজার টাকা জব্দ করা হয়। এরপর হত্যায় ব্যবহার করা বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ৭ রোহিঙ্গার যাবজ্জীবন

তিনি বলেন, এ ঘটনায় শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইমরান মোল্লার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রুবেল। মাসুদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা