সারাদেশ

গৌরীপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি’র ইউনিয়ন পদযাত্রা কর্মসূচীর প্রস্তুতিকালে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলতাপাড়া এলাকায় স্থানীয় আনোয়ারা খাতুন রহমানীয়া মাদ্রাসা ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র অন্যতম নেতা হাফেজ আজিজুল হকসহ বিএনপির স্থানীয় ৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১টি প্রাইভেটকার, ৫টি মটর সাইকেল, চেয়ার-টেবিলসহ মাদ্রাসার বিভিন্ন আসবাবপত্র।

বিএনপি নেতা হাফেজ আজিজুল হক জানান- ঘটনার দিন বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচী শান্তিপূর্ণ ইউনিয়ন পদযাত্রা কর্মসূচী সফল করতে উল্লেখিত মাদ্রাসা প্রাঙ্গনে দলের স্থানীয় নেতা-কর্মীরা জমায়েত হন। এসময় কর্মসূচী বানচাল করতে উপজেলা আওয়ামী লীগের সাধাররণ সম্পাদক সোমনাথ সাহার অনুসারী দলীয় নেতা-কর্মীরা উপস্থিত বিএনপি’র নেতা-কর্মীদের ওপর অতর্কিতে সশস্ত্র হামলা চালায়। এতে তিনিসহ বিএনপি নেতা আবুল কাশেম, সেকান্দর আলী, ছাত্রদল নেতা নুরুজ্জামান সোহেল, মিজানুর রহমান মিসু আহত হন। এ সময় তাঁর ব্যক্তিগত প্রাইভেটকার, দলীয় নেতা-কর্মীদের ৫টি মটর সাইকেল, চেয়ার-টেবিলসহ মাদ্রাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

হাফেজ মোঃ আজিজুল হক আরও বলেন- এর আগে গত মাসে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজপথে বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি জখম হন।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা জানান- উল্লেখিত মাদ্রাসায় বিএনপি-জামাতের কতিপয় সদস্যরা জমায়েত হয়ে দেশ বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য প্রায়ই গোপন মিটিং করতেন। শনিবার বিকেলে এ নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাদ্রাসায় মিটিং চলছিল। এসময় খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাদেরকে প্রতিহত করেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান- এ হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা