সারাদেশ

নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই

কামরুল সিকদার, (ফরিদপুর): বাংলা‌দেশ আওয়ামীলী‌গের সভাপ‌তিমন্ড‌লির অন‌্যতম সদস‌্য মো. আব্দুর রহমান ব‌লে‌ছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকা‌রের প্রধান বঙ্গবন্ধু কন‌্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাই থাক‌বেন। আর সেই নির্বাচ‌নে বিএন‌পি‌কে অংশ নি‌তে হ‌বে। নই‌লে বিএন‌পি ব‌লে কো‌নো রাজ‌নৈ‌তিক দ‌লের অ‌স্তিত্ব থাক‌বে না।

আরও পড়ুন: সাগর-রুনীসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহ‌রের আলীপুর এলাকার শেখ রা‌সেল স্কয়া‌রে অনু‌ষ্ঠিত শা‌ন্তি সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থির বক্তৃতায় আব্দুর রহমান একথা ব‌লেন।

ফ‌রিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি আব্দুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধবা, বয়স্কসহ দরিদ্রদের সব রকম সুযোগ সুবিধা দিচ্ছেন। তিনি মুক্তিযোদ্ধাদের সম্মানিত করছেন। এতো উন্নয়নের পরেও একটি রাজনৈতিক দলের লোকজনের চোখে পড়ে না। বঙ্গবন্ধু দিয়েছিলেন স্বাধীনতা আর শেখ হাসিনা দিয়েছেন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি।

বাংলাদেশের উন্নয়ন বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে, আর ওরা উন্নয়ন দেখে না। বিএনপিকে বলি, আপনারা সমাবেশ করতে গিয়ে মানুষ পোড়াবেন না, যানবাহন পোড়াবেন না। এগুলো করতে গেলে আওয়ামী লীগ বসে থাকবে না। যারা এগুলো করবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবে। বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আবারো যদি আপনারা ম্যান্ডেট দেন তাহলে এই বাংলাদেশই হবে সিঙ্গাপুর, এই বাংলাদেশই হবে অস্ট্রেলিয়া।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিবের পরিচালনায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জি, ফারুক হোসেন, জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক শাহ মো. ইশ‌তিয়াক আ‌রিফ, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: টেকনাফে রাজনীতির মাঠ উত্তপ্ত

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ইতিহাস ভুলে গেলে চলবে না। ৭৫‘র পরবর্তী ফরিদপুরে যারা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিয়েছিলো আজকে সবাই একই মঞ্চে। অতীতের চেয়ে ফরিদপুর আওয়ামী লীগ শেখ হাসিনার বিশ্বস্ত আব্দুর রহমানের নেতৃত্বে এখন অনেক শক্তিশালী। শান্তি সমাবেশে জেলা, উপজেলা, শহর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা