ছবি : সংগৃহিত
সারাদেশ

কেশবপুরে ‘ভাব বাংলাদেশ’র উদ্যোগে প্রশিক্ষণ

আব্দুর রাজ্জাক, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের আওতায় ইংরেজি শিক্ষকদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : কেশবপুরে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর উদ্যোগে উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেন্যুতে ওই প্রশিক্ষণ শেষ হয়।

উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষককে নতুন সিলেবাসের আলোকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

আরও পড়ুন : বাস-মাইক্রো সংঘর্ষে শিশু নিহত

ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ ও অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম।

গত ৫ ফেব্রুয়ারি থেকে শিক্ষকদের এ প্রশিক্ষণ প্রদান করেন নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল (এডুকেশন কোর) ও ভাব বাংলাদেশের প্রশিক্ষক কাজী শহীদ ইসলাম ও ঢাকার ক্যামব্রিয়ান কলেজের সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন।

আরও পড়ুন : উলিপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা