ছবি : সংগৃহিত
সারাদেশ
রাঙামাটি

আসামবস্তী সড়ক সংলগ্ন বাগান থেকে লাশ উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : রাঙামাটি ও কাপ্তাই সংযোগ সড়কের কামিলাছড়ি তিমুর নামক এলাকা সংলগ্ন আগর বাগানে এক বয়স্ক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

আরও পড়ুন : বিএনপির পদযাত্রায় হামলা, আহত ২০

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার সময় আগর বাগানের মধ্যে বিবস্ত্র অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকার লোকজন।

স্হানীয়রা জানান,ওই ব্যক্তির মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া লাশের পাশ থেকে এনআইডি কার্ড পাওয়া যায়। এনআইডির ঠিকানা অনুযায়ী নিহত ব্যক্তির নাম বিজয় চাকমা (৬৬)। তিনি রাঙামাটি বরকল উপজেলার খুব্বাং পাড়ার স্হানীয় বাসিন্দা মৃত সৃনীত বিকাশ চাকমা ছেলে।

আরও পড়ুন : আওয়ামীলীগের শান্তি সমাবেশ

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে যান কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান, তিনি বলেন, লাশটি বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়েছি বাগানে। এটি রাঙ্গামাটি সদর থানার এরিয়ার মধ্যে ঘটেছে।

নিয়ম অনুযায়ী রাঙামাটি সদর থানার পুলিশ সদস্যরা লাশটি গ্রহণ করেছে এবং তদন্ত করে যথাযথ আইনীপ্রক্রিয়া সম্পূর্ণ করবে বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা