ছবি : সংগৃহিত
সারাদেশ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা বজায় রাখার লক্ষে নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে।

আরও পড়ুন : পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার

দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষদের কল্যানে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন আর্থ সামাজিক ও উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে তৈকাতং আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পাহাড়ি, বাঙ্গালী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আরও পড়ুন : স্ত্রী চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

চিকিৎসা সেবায় আরএমও হিসেবে সেবা প্রদান করেন ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক, ২৪৫ জন পাহাড়ি এবং ১০৫ জন বাঙ্গালী সহ মোট ৩৫০ জন বিনা মূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। এসময়, বিভিন্ন পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা