সারাদেশ

বোয়ালমারীতে কার্ডধারী পেলেন না সঞ্চয়ের টাকা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ১৯২ ভিজিডি কার্ডধারীর মাসিক জমাকৃত ৩ লক্ষাধিক টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রূপাপাত ইউনিয়নে।

আরও পড়ুন: নারীরা সব ক্ষেত্রে খুব ভালো করছে

কার্ডধারীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নে ভিজিডি কার্ডধারীর সংখ্যা ১৯২। প্রত্যেক সদস্যের মাসিক সঞ্চয় ছিল ২০০ টাকা। দুই বছর মেয়াদান্তে প্রত্যেক সদস্য জমাকৃত ৪ হাজার ৮শ টাকা ফেরত পাওয়ার কথা। ২০২১ সালের জানুয়ারি থেকে কার্ডধারীরা তাদের সঞ্চয় রাখা শুরু করেন। কিন্তু উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারে অবস্থিত এজেন্ট ব্যাংকিং 'ব্যাংক এশিয়া'তে একাউন্ট খোলায় সার্ভার জটিলতা দেখা দেয়। ফলে ওই ১৯২ ভিজিডি কার্ডধারীর একাউন্ট খোলা হয় ওই বছরের সেপ্টেম্বর মাসে। কিন্তু জানুয়ারি থেকেই কার্ডধারীরা মাসে ২০০ টাকা করে জমা দিতে থাকেন। কিন্তু ২০২১ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৯২ কার্ডধারীর জমাকৃত ৮ মাসের তিন লক্ষ ৭ হাজার ২০০ টাকা পরবর্তীতে আর ব্যাংকে জমা পড়েনি। মেয়াদ শেষে ২০২৩ সালের ২৫ জানুয়ারি উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারে অবস্থিত এজেন্ট ব্যাংকিং ব্যাংক এশিয়া থেকে ভিজিডি কার্ডধারীরা তাদের জমাকৃত টাকা উত্তোলন করতে গেলে কার্ড প্রতি ১৬শ টাকা কম দেয়া হয়।

সংশ্লিষ্ট ইউনিয়নের ভিজিডি কার্ডধারী তাহমিনা বলেন, আমি ৪৮শ টাকা জমা দিলেও আমাকে ৩২শ টাকা দেয়া হয়েছে।

অপর কার্ডধারী মোসান্মাৎ রেশমা বলেন, আমাকেও ৪৮শ টাকার জায়গায় ৩২শ টাকা দেয়া হয়েছে।

আরও পড়ুন: নিহত বেড়ে ২৪ হাজার ছুঁই ছুঁই

এ ব্যাপারে রূপাপাত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়া বলেন, আমার মেয়াদকালীন সময়ে যে টাকা পেয়েছি তা কার্ডধারীদের সঞ্চয় হিসেবে ব্যাংকে জমা দেয়া হয়েছে। জমাকৃত টাকা মেয়াদ শেষে ভিজিডি কার্ডধারীদের বুঝিয়ে দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট এজেন্ট ব্যাংকিং ব্যাংক এশিয়ার মালিক মো. ইসমাইল হোসেন বলেন, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত ৮ মাসের টাকা ব্যাংকে জমা পড়েনি।
এ ব্যাপারে ওই সময়ে দায়িত্বে থাকা রূপাপাত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজার মোল্যা টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, আমার কাছে টাকাটা আছে। আমি এ মাসের শেষে দিয়ে দেব।

আরও পড়ুন: শিক্ষার্থীদের তুলনায় আসন বেশি

এ ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী বলেন, এর আগেও একবার ওই ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান (আজিজার মোল্যা) ভিজিডি কার্ডধারীদের জমাকৃত টাকা কম দেয়ার চেষ্টা করলে আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে জমাকৃত টাকা ভিজিডি কার্ডধারীদের বুঝিয়ে দেই। তিনি আরো বলেন, চেয়ারম্যান টাকা উঠিয়ে থাকলে সে টাকা কার্ডধারীদের ফিরিয়ে দিতে বাধ্য। এ ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা