সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত

সান নিউজ ডেস্ক: বগুড়ায় ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন- তানজিদ (২৪) ও রিফাত (২২)।

আরও পড়ুন: জেরুজালেমে ২ ইসরাইলি নিহত

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু মেজবা (২২) গুরুতর আহত হয়েছেন। মেজবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত সবাই শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নের চকপোতা এলাকার বাসিন্দা।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতোয়ার রহমান জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে তিন বন্ধু শেরপুর থেকে ধুনটে গিয়েছিলেন। সেখান থেকে রাতে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ছিঁটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তানজিদ নিহত হন। ধাক্কা লেগে রিফাত পুকুরের পানিতে ডুবে মারা যায়। মেজবাকে আহত অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হসপিটাল এ পাঠানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা