সারাদেশ

আওয়ামীলীগের শান্তি সমাবেশ

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি): সারাদেশে বিএনপি জামায়াতের অস্থিতিশীল পরিস্থিতি, নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরীর প্রতিবাদে পানছড়ি সদর ও উপজেলার ৫ টি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নিখোঁজের ১৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে পানছড়ি সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ডাকা এ সমাবেশে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা, জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পানছড়ির প্রধান সড়ক।এবং মুক্তিযোদ্ধা স্কয়ারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক এর উপস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়, সভায় স্বাগত বক্তব্য রাখেন ৩নং পানছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন,

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব এবং জেলা আওয়ামী লীগ নেতা জয়নাথ দেব।

এ সময় বক্তারা বলেন, আজ বিএনপির ইউনিয়ন পর্যায়ে প্রতিবাদ মিছিল রয়েছে। এটা প্রতিবাদ মিছিল নয়, দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে নৈরাজ্য করার প্রয়াস মাত্র। স্বাধীনতা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকা এই চক্রটি আবার ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। সমাবেশ থেকে দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টিকারীদের প্রতিহত সহ ওদের কোন উদ্দেশ্যকে সফল হতে না দেবার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মোমিন, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, যুবলীগ সভাপতি আল-আমিন, মৎস্যজীবি লীগ সভাপতি অরুণ শীল, কৃষক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ৩নং পানছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়েদুল হক আবাদ,ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সুজন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ আর ও অনেকেই।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা