ফের সংক্রমণ ফিলিপাইনে
আন্তর্জাতিক

ফের সংক্রমণ ফিলিপাইনে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ফিলিপাইনে ফের প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী ও আশেপাশের বেশ কয়েকটি প্রদেশের লাখ লাখ মানুষকে নতুন করে দুই সপ্তাহের জন্য লকডাউনের আওতায় আনা হয়েছে।

পুনরায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গত শনিবার ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে নতুন করে বিধিনিষেধ আরোপের প্রস্তাব দেয় দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশনগুলো। এর পরিপ্রেক্ষিতেই লকডাউনের এই ঘোষণা দেওয়া হয়।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতির মুখপাত্র হ্যারি রোক সোমবার বলেছিলেন, ফের করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাজধানী ম্যানিলা এবং পাঁচটি ঘনবসতিপূর্ণ প্রদেশ মঙ্গলবার থেকে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউনে যাবে।

করোনা সংক্রমণের শুরুতেই কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল ফিলিপাইনে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় জুনের শেষ দিকে সেটা প্রত্যাহার করে নেয় দেশটির সরকার।

লকডাউনের আওতায় থাকায় মানুষজন খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে পারবে না। স্থগিত করে দেওয়া হয়েছে গণপরিবহন চলাচল এবং সবধরনের ফ্লাইট। সীমিত করে দেওয়া হয়েছে রেস্টুরেন্টের কার্যক্রমও।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ১ লাখ ৬ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে রবিবারই করোনায় আক্রান্ত হয় ৫ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ১০৪ জনের। আর সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা