টিকটক বিক্রি করতে ৬ সপ্তাহ সময় দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক

টিকটক বিক্রি করতে ৬ সপ্তাহ সময় দিলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় অ্যাপস টিকটক যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান বাইটডেন্সকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (০৩ আগস্ট) প্রতিষ্ঠান বাইটডেন্সকে এই নির্দেশনা দেন তিনি।

খালিজ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ছয় সপ্তাহের মধ্যে অ্যাপসটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি না করলে এটির ‘ব্যবসা গুটিয়ে’ দেওয়া হতে পারে।

তিনি বলেন, ‌‌‌‌‌'এটা আমেরিকার কোনো কোম্পানির হবে। এটার মালিকানা থাকবে এই দেশে। কেননা আমরা নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা দেখতে চাই না।'

ট্রাম্প বলেন, ‌‌‌‌‌'১৫ ‌সেপ্টেম্বরের মধ্যে যদি জনপ্রিয় অ্যাপস টিকটক মাইক্রোসফট বা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি না করে, তাহলে এটি (টিকটক) যুক্তরাষ্ট্রে ব্যবসার বাইরে চলে যাবে।'

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করে বলে আসছিলেন, অ্যাপসটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে বেইজিং। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে।

তাই ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে চীনের এই অ্যাপসটি নিষিদ্ধ করা হবে। এমন পরিস্থিতিতে চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে টিকটক কিনতে আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইক্রোসফট।

২০১৭ সালে চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরির অ্যাপস টিকটক।

সান নিউজ/ আরএইচ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা