আন্তর্জাতিক

আফগান কারাগারে বন্দুক হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের একটি কারাগারে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

রোববার (২ আগস্ট) রাতে এই হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এ ঘটনায় অন্তত ২১ জন নিহত ও আরো ৪৩ জন আহত হয়েছেন।

আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, প্রথমে এক আত্মঘাতী হামলাকারী কারা প্রাঙ্গণে গাড়ি বোমা হামলা চালায়। এরপরই নিরাপত্তা প্রহরীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে বেশ কয়েকজন বন্দুকধারী।

আফগান পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের লড়াই এখনো চলছে।

হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস।

এদিকে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন আফগান কর্মকর্তারা।

সান নিউজ/সালি/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা